হোমে ফিরুন

শর্তাবলী

সর্বশেষ আপডেট: আগস্ট ২০২৬

ভূমিকা

এই শর্তাবলী Azadi 24 Windows অ্যাপ ও azadi24.com ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করলে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।

লাইসেন্স

Free লাইসেন্স

Azadi 24 ডাউনলোড করলে আপনি বিনামূল্যে ব্যবহারের একটি সীমিত লাইসেন্স পান - ব্যক্তিগত ও পেশাগত কাজ দুটোতেই (নিজের লেখা, ফ্রিল্যান্সিং, কনটেন্ট তৈরি)। Free tier-এর ভয়েস টাইপিং ও AI-এর সীমা প্রাইসিং পেজে বলা আছে; আনলিমিটেড ব্যবহারে Pro লাগে। অ্যাপটি নিজে পুনর্বিক্রি বা পুনর্বিতরণ করা যাবে না।

Pro লাইসেন্স

Pro সাবস্ক্রিপশন বা Lifetime purchase করলে আপনি সর্বোচ্চ ২টি ডিভাইসে একযোগে অ্যাপ ব্যবহারের অনুমতি পান। লাইসেন্স ব্যক্তিগত - হস্তান্তরযোগ্য নয়।

নিষিদ্ধ ব্যবহার

  • অ্যাপের সোর্স কোড রিভার্স ইঞ্জিনিয়ার বা decompile করা
  • লাইসেন্স সিস্টেম বাইপাস করার চেষ্টা
  • অ্যাপ পুনরায় বিতরণ বা বিক্রি করা
  • স্বয়ংক্রিয় বা bulk API কল যা সার্ভারে অতিরিক্ত চাপ দেয়

গ্রহণযোগ্য ব্যবহার

Azadi 24 ব্যক্তিগত বা পেশাদার কাজের জন্য ব্যবহার করা যাবে। তবে নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না:

  • বেআইনি কার্যক্রম, হয়রানি বা ঘৃণামূলক বক্তব্য তৈরি করা
  • অন্যের গোপনীয়তা লঙ্ঘন করা
  • আমাদের সার্ভার বা API-র ক্ষতি করার চেষ্টা

সাবস্ক্রিপশন ও মেয়াদ

মাসিক ও ৩-মাস (এবং পুরনো বার্ষিক)

বর্তমানে যে প্ল্যানগুলো বিক্রি হয় তা প্রাইসিং পেজে আছে (মাসিক ও ৩-মাস, প্রতিটিই বেশি মাসিক AI কাজের সীমা নিয়ে নেওয়া যায়)। বার্ষিক প্ল্যান এখন আর বিক্রি হয় না; আগের কেনা বার্ষিক লাইসেন্স তার মেয়াদ পর্যন্ত বৈধ। সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে renew হয় না। মেয়াদ শেষে আপনাকে নিজে নবায়ন করতে হবে। মেয়াদ শেষ হলে Pro ফিচার বন্ধ হয়ে যাবে - ডেটা মুছবে না।

Lifetime (পুরনো)

Lifetime purchase এখন আর বিক্রি হয় না। আগে কেনা Lifetime একটি one-time payment - কোনো recurring charge নেই, এবং এটি আপনার Azadi 24 অ্যাকাউন্টের সাথে bound থাকে।

অ্যাকাউন্ট মুছে ফেলা

যেকোনো সময় azadi24.com/account/delete থেকে বা অ্যাপের অ্যাকাউন্ট স্ক্রিন থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারেন। অনুরোধের ৭ দিন পর অ্যাকাউন্ট মুছে ফেলা হয়; এর মধ্যে অনুরোধ বাতিল করা যায়। অ্যাকাউন্ট মুছলে সাবস্ক্রিপশনের বাকি মেয়াদ রিফান্ড ছাড়াই শেষ হয়ে যায় (রিফান্ড নীতি দেখুন); পেমেন্টের হিসাব নাম-পরিচয় ছাড়া রেখে দেওয়া হয় - হিসাবরক্ষণ ও আইনের প্রয়োজনে।

মূল্য পরিবর্তন

আমরা যেকোনো সময় মূল্য পরিবর্তন করতে পারি। তবে বিদ্যমান সক্রিয় সাবস্ক্রিপশনের মেয়াদে মূল্য পরিবর্তন হবে না।

পরিষেবার প্রাপ্যতা

আমরা সর্বোচ্চ uptime নিশ্চিত করার চেষ্টা করি, তবে কোনো নির্দিষ্ট availability guarantee দেওয়া হচ্ছে না। maintenance বা technical সমস্যার কারণে সাময়িক বিরতি হতে পারে।

ডিজিটাল প্রোডাক্ট ও ডেলিভারি

Azadi 24 একটি ডিজিটাল সফটওয়্যার প্রোডাক্ট - কোনো ফিজিক্যাল শিপিং নেই। পেমেন্ট সফল হলে আপনার Pro লাইসেন্স সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে চালু হয়ে যায়, তাই এটি সবসময় available। কোনো কারণে দেরি হলে কয়েক ঘণ্টার মধ্যে চালু হয়; না হলে সাপোর্টে যোগাযোগ করুন।

তৃতীয় পক্ষের বিজ্ঞাপন ও গ্রাহক তথ্য

Azadi 24 ওয়েবসাইট ও অ্যাপে কোনো তৃতীয় পক্ষের বিজ্ঞাপন দেখানো হয় না। যদি কখনো কোনো তৃতীয় পক্ষের বিজ্ঞাপন বা লিংক দেখানো হয়, তার দায়িত্ব merchant-এর। একইভাবে, merchant যদি কোনো গ্রাহকের তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করে, তার দায়িত্বও merchant-এর।

দায় সীমাবদ্ধতা

Azadi 24 “যেভাবে আছে” (AS-IS) সরবরাহ করা হয়। পরিষেবা ব্যবহার থেকে সৃষ্ট কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য আমরা দায়ী নই। আমাদের সর্বোচ্চ দায় যেকোনো ক্ষেত্রে আপনার প্রদত্ত সর্বশেষ পেমেন্টের পরিমাণের মধ্যে সীমাবদ্ধ।

শর্ত পরিবর্তন

এই শর্তাবলী সময়ে সময়ে আপডেট হতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে ইমেইলে বা অ্যাপে নোটিশ দেওয়া হবে। পরিবর্তনের পরেও অ্যাপ ব্যবহার চালিয়ে গেলে আপনি নতুন শর্ত মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।

প্রযোজ্য আইন

এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। যেকোনো বিবাদের ক্ষেত্রে ঢাকার আদালতের এখতিয়ার প্রযোজ্য।

যোগাযোগ

শর্তাবলী সম্পর্কিত প্রশ্নের জন্য: [email protected]