হোমে ফিরুন

সাপোর্ট

যোগাযোগ করুন

ইমেইল: [email protected]

সাধারণত ১-২ কার্যদিবসের মধ্যে উত্তর দেওয়া হয়।

সমস্যার রিপোর্ট পাঠান

মাইক, টাইপিং, শর্টকাট, সাইন-ইন, ক্র্যাশ বা আটকে যাওয়া: যেকোনো টেকনিক্যাল সমস্যায় সবচেয়ে দ্রুত সাহায্যের শুরু আপনার পিসি থেকে একটা সমস্যার রিপোর্ট:

  1. রিপোর্ট টুলটা নামান: Azadi24-Diagnostics.exe (প্রায় ৬ MB, ডিজিটালি সাইন করা)।
  2. ডাবল-ক্লিক করুন। কয়েক সেকেন্ডে ডেস্কটপে একটা .txt ফাইল তৈরি হয়ে খুলে যাবে, যাতে কোথাও যাওয়ার আগে আপনি নিজে সব পড়ে দেখতে পারেন।
  3. S লিখে Enter চাপলে রিপোর্টটা সরাসরি আমাদের কাছে চলে আসবে, আর আপনি একটা ছোট রেফারেন্স কোড পাবেন। চাইলে ফাইলটা এই সাইটের চ্যাটে (+ বোতাম) আপলোডও করতে পারেন।

এতে শুধু টেকনিক্যাল তথ্য থাকে: আপনার উইন্ডোজ ভার্সন, আজাদি ২৪ ঠিকমতো সেট আপ আছে কিনা, উইন্ডোজ কোন কোন মাইক দেখছে, অ্যাপের নিজের লগের পরিষ্কার করা সারাংশ, আর আপনার আজাদি ২৪ অ্যাকাউন্ট আইডি (একটা র‍্যান্ডম কোড, যা দিয়ে শুধু আমরাই অ্যাকাউন্ট খুঁজে পাই)। আপনার টাইপিং হিস্টরি, রেকর্ডিং, ব্যক্তিগত AI নির্দেশনা, নাম, ইমেইল বা সাইন-ইন টোকেন এতে কখনো থাকে না।

সাধারণ সমস্যা ও সমাধান

মাইক্রোফোন কাজ করছে না

প্রথমে নিশ্চিত করুন:

  • Windows Settings → Privacy & Security → Microphone → Azadi 24-এর জন্য access চালু আছে কিনা।
  • অন্য কোনো অ্যাপ (যেমন Teams বা Zoom) মাইক্রোফোন exclusive mode-এ ব্যবহার করছে কিনা - সেটি বন্ধ করুন।
  • Settings → General → Input device-এ সঠিক মাইক্রোফোন নির্বাচন করা আছে কিনা।
  • অ্যাপ বন্ধ করে আবার খুলুন।

Hotkey conflict

ডিফল্ট শর্টকাট Ctrl+Win (বাংলা), Alt+Win (English) ও Shift+Win (AI) - বলার সময় চেপে ধরে রাখুন, বলা শেষে ছেড়ে দিন। শুধু টুক করে চাপলে নতুন কিছু শুরু হয় না; চলন্ত কোনো সেশন থাকলে সেটা থেমে যায়। হাত না লাগিয়ে লম্বা ডিক্টেশন করতে চাইলে উইজেটের মাইকে ক্লিক করুন - তাতে লাইভ স্ট্রিমিং শুরু হয়, আবার ক্লিক করলে থামে। অন্য কোনো অ্যাপ আগে থেকে এই কম্বো ব্যবহার করলে Settings → Shortcuts থেকে নিজের পছন্দের key combination সেট করুন।

সাইন ইন সমস্যা

  • ব্রাউজারে Google account-এ signed in আছেন কিনা নিশ্চিত করুন।
  • যদি sign-in পেজ না খোলে - অ্যাপ থেকে Settings → Sign In ব্যবহার করুন।
  • Popup blocker চালু থাকলে azadi24.com-এর জন্য অনুমতি দিন।
  • সমস্যা থাকলে আমাদের ইমেইল করুন।

পেমেন্ট সমস্যা

  • আপনার পেমেন্ট মাধ্যমে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা যাচাই করুন।
  • পেমেন্ট সম্পন্ন হয়েছে কিন্তু license আসেনি - আপনার order/transaction রেফারেন্স সহ আমাদের ইমেইল করুন, আমরা ম্যানুয়ালি ঠিক করে দেব।
  • রিফান্ড চাইলে রিফান্ড নীতি দেখুন।

AI ফিচার কাজ করছে না

  • ফ্রি প্ল্যানেও প্রতি মাসে কিছু AI কাজ (প্রুফরিড, রিরাইট, অনুবাদ, ভয়েস-উত্তর, আজাদি ম্যাথ) আর দিনে কিছু AI-পলিশ ডিকটেশন পাওয়া যায় - বর্তমান সংখ্যা প্রাইসিং পেজে দেখুন। Pro-তে ভয়েস টাইপিং আর চেপে-ধরে-পলিশ আনলিমিটেড, আর AI কাজের মাসিক পুলটা অনেক বড় - তবে সেটাও একটা নির্দিষ্ট সংখ্যা, অ্যাপেই কতটা বাকি আছে দেখা যায়।
  • আপনার প্ল্যানের AI লিমিট শেষ হয়ে গেলে সেটা নিজের চক্র অনুযায়ী রিসেট হয় - অ্যাপে দেখানো হয়।
  • ইন্টারনেট সংযোগ চেক করুন।

অ্যাপ crash করছে বা slow

ডাউনলোড

সর্বশেষ version 2.7.0: Azadi 24 ডাউনলোড করুন

Windows 10 (1809+) বা Windows 11 · ~80 MB

আরও সাহায্য

উপরের সমাধানে কাজ না হলে আমাদের ইমেইল করুন: [email protected]
সমস্যার বিবরণ, আপনার Windows version, এবং screenshot (যদি থাকে) সংযুক্ত করলে দ্রুত সমাধান করা সম্ভব হয়।

সাপোর্ট · Azadi 24