মাইকে ক্লিক - বলতে বলতেই লেখা
উইজেটের মাইক বাটনে ক্লিক করে বলতে থাকুন - বলার সাথে সাথেই শব্দ বসে যায়। আবার ক্লিক করলে, বা কিছুক্ষণ চুপ থাকলে নিজে থেকেই থেমে যায়।
কম্পিউটারে যেকোনো সফটওয়্যারে - Word, Chrome, Notepad, Photoshop and All. এমনকি ফিজিক্স গাণিতিক ইকুয়েশন মুখে বললেই লিখে দেয় সঠিক ফরমেটে।
স্তর-মানচিত্র
আজাদি ২৪ অনেক কিছু করে - কিন্তু গুছিয়ে, চারটি স্তরে। ভয়েস টাইপিং আর বাংলা কিবোর্ড ফ্রি, বাকিটা Pro।
স্তর ০১ · ফ্রি, চিরদিন
Word, Chrome, Facebook, Discord, Notepad - যেখানে কার্সর, সেখানেই লেখা। ট্যাব বদলে নিজেই দেখুন।
ফ্রি · বিল্ট-ইন
ফোনেটিকে লিখুন (ami → আমি) বা জাতীয় লেআউটে - ৭টি লেআউট, আলাদা ইনস্টল ছাড়াই, ফ্রি। ডেমোটা নিজেই টাইপ করে দেখায়।
স্তর ০২ · Pro
অগোছালো লেখা বেছে নিন, একটা বোতাম চাপুন - শব্দ-ধরে-শব্দ পার্থক্য দেখিয়ে ঠিক হয়ে যায়। অ্যাপের রিভিউ প্যানেলের অভিজ্ঞতা, এই পাতাতেই।
ড্যাশবোর্ডের "আমার স্টাইল" পেজে ঠিক করে দিন AI কতটা হাত দেবে - সাথে নিজের ব্যক্তিগত নির্দেশনা। লেভেল বদলে দেখুন:
+ ব্যক্তিগত নির্দেশনা: "ইংরেজি শব্দ English-এই লিখবে"
স্তর ০৩ · Pro · ফ্ল্যাগশিপ
Azadi AI লেখে, খোঁজে, ফাইল বানায় - রিপোর্ট, Word, Excel, PDF। আগে পরিকল্পনা দেখায়, আপনার অনুমতি নেয় - তারপর কাজ। একটা কাজ দিয়ে দেখুন।
একটি কাজ বেছে নিন - এজেন্ট আগে পরিকল্পনা দেখাবে।
এজেন্টের ডেস্কটপ - এখানে কাজ ঘটবে।
এজেন্ট আপনার স্ক্রিন দেখে না, নিজে থেকে কোথাও ক্লিক করে না - আপনি যে ফাইলের নাম বলবেন সেটাই পড়ে। নিজে থেকে কোনো ফাইল মোছে না, আর সম্পাদনা করতে বললে সাধারণত মূল ফাইলটা অক্ষত রেখে নতুন একটা ফাইল বানায়। কম্পিউটারে কিছু বদলায় এমন কাজ আগে আপনাকে দেখানো হয়, আপনার অনুমোদনের পরেই চলে। নিরাপত্তা
স্তর ০৪ · ক্রিয়েটিভ টুলকিট
সঙ্গে থাকা টুলবক্স - এখানেই সত্যি কাজ করে: আঁকুন, লেন্স ঘোরান।
স্ক্রিনের উপর আঁকুন - ১৩+ টুল, লেজার, স্পটলাইট। এখানে আঁকা যায়:
অংশ ধরলেই ছবিটা পর্দার উপর ভাসে - টেনে সরান, ক্রপ করুন। নিচে টেনে সিলেক্ট করে দেখুন:
কত শব্দ লিখলেন, কত মিনিট বললেন - হিসাব, ইতিহাস, অডিওসহ; সব আপনার কম্পিউটারেই থাকে।
স্ক্রিন-শেয়ারেও দেখা যায় - শিক্ষকদের প্রিয়। লেখার উপর কার্সর আনুন:
ছোট হরফের বাংলা লেখা - ক্লাসে, মিটিংয়ে, রেকর্ডিংয়ে সবাই দেখবে। আজাদির ম্যাগনিফায়ার উইন্ডোজের স্ক্রিন-শেয়ারে ধরা পড়ে, তাই দর্শকও বড় করে দেখে।
বহু-পাতার এডিটর - গ্রাফ পেপার, জুম, এক্সপোর্ট।
আঁকিবুঁকি থেকে টাইপ-করা বাংলা। কার্ডের উপর কার্সর আনুন:
→ «আজাদি»
স্বাভাবিক বাংলা ও ইংরেজি কণ্ঠে পড়ে শোনায়।
Win+V-ধাঁচের ইতিহাস - লেখা ও ছবি, দুই-ই।
QR স্ক্যান করুন - ফোনে লিখুন, PC-র কার্সরে বসবে; ক্লিপবোর্ডও দু-দিকে মিলবে।
যেকোনো AI-এর সঙ্গে
ভাইব-কোডিং করেন? ChatGPT, Claude, Gemini দিয়ে কাজ করেন? আজাদি ২৪ যেকোনো AI চ্যাটের পাশে বসে - টাইপ করার বদলে বলুন, উত্তর শুনুন, আর যা বোঝাতে চান স্ক্রিনে মার্ক করে দেখান।
AI চ্যাটবক্সে টাইপ না করে বলুন - বাংলা বা English, রিয়েল-টাইমে বসে যায়। লম্বা প্রম্পটও সেকেন্ডে, হাত ক্লান্ত হয় না।
AI-এর লম্বা উত্তর পড়ার দরকার নেই - সিলেক্ট করে শুনে নিন, চলতে-চলতে; চোখ বিশ্রাম পায়, কাজ থামে না।
Windows-এর যেকোনো জায়গায় পেন দিয়ে মার্ক করুন - কোড, ডিজাইন, এরর। কথায় যা কঠিন, দাগে সহজ।
যে AI টুলই ব্যবহার করুন - আজাদি তার কণ্ঠ + কান + কলম
৬টি মূল চাপ · অ্যাপের টিউটোরিয়াল ট্যাব
অ্যাপের টিউটোরিয়াল ট্যাবে শেখার ভিডিওগুলো থাকে, আর প্রথম সেটআপেই নতুন ইউজার মূল বিষয়গুলোর সাথে পরিচিত হয়। প্রতিটি শর্টকাট রিবাইন্ডেবল।
উইজেটের মাইক বাটনে ক্লিক করে বলতে থাকুন - বলার সাথে সাথেই শব্দ বসে যায়। আবার ক্লিক করলে, বা কিছুক্ষণ চুপ থাকলে নিজে থেকেই থেমে যায়।
চেপে ধরে পুরোটা বলুন - ছাড়লে AI ঠিক করে সাজিয়ে বসায়। যে ভাষাতেই বলুন: Ctrl+Win হলে বাংলায়, Alt+Win হলে English-এ।
মুখে জিজ্ঞাসা করুন - আজাদি AI এক কলে উত্তর দিয়ে দেয়, ঠিক কার্সরের জায়গায়।
যেকোনো লেখা সিলেক্ট করলেই improve-বার ভেসে ওঠে - প্রুফরিড, রিরাইট, টোন, প্রম্পট - সব হাতের নাগালে।
সিলেক্ট করা লেখা এক চাপে বানান-ব্যাকরণ ঠিক - বাংলা ও English দুটোতেই।
মূল্য
বাংলা + English স্ট্যান্ডার্ড ভয়েস টাইপিং আনলিমিটেড, চিরদিন ফ্রি। Pro মানে বাকি তিনটি স্তর।
সম্পূর্ণ ফিচার তালিকা
শুধু ভয়েস টাইপিং নয় - লেখা, AI এজেন্ট, পেন, হাতের লেখা, ফোন-ব্রিজ, শর্টকাট। যা যা আছে, সব এক নজরে। প্রতিটা ফিচারের সম্পূর্ণ ডকুমেন্টেশন →
মাইকে বলুন, চোখের সামনে শব্দ বসে যায় - Word, Chrome, Notepad, Discord, যেকোনো ফোকাসড অ্যাপে।
আজকের মিটিংয়ের নোটটা তৈরি করে ফেলি
বলতে-বলতেই শব্দ বসে - থেমে থাকা লাগে না; স্টল হলে নিজেই সামলায়।
শক্তিশালী স্পিচ ইঞ্জিন - চমৎকার বাংলা অ্যাকুরেসি, শতাধিক ভাষা, কোনো সেটআপ ছাড়াই।
কমা, দাঁড়ি, প্রশ্নবোধক - বলার ধরন বুঝে নিজে বসিয়ে দেয়।
বাংলায় বলুন → English টাইপ হবে (বা উল্টো)। মুখে এক ভাষা, স্ক্রিনে আরেক।
শর্টকাট চেপে ধরে পুরোটা বলুন - ছেড়ে দিলে একবারে AI পরিষ্কার করে বসায়। ফ্রিতেও দিনে ১৫টি, Pro-তে আনলিমিটেড।
Microsoft Word ও OneNote-এ সত্যিকারের সম্পাদনাযোগ্য সমীকরণ বসে - ছবি নয়, LaTeX কোড নয়, কোনো add-on বা কি-বোর্ড শর্টকাট নয়। ক্যালকুলাস, ইন্টিগ্রাল, ম্যাট্রিক্স, কোয়ান্টাম নোটেশন, রাসায়নিক সংকেত - নিচে আসল উদাহরণ দেখুন।
বইয়ের পাতা, বোর্ড বা নিজের হাতে লেখা খাতার ছবি তুলুন - আজাদি ম্যাথ ছবির সমীকরণটা পড়ে Word-এ আসল সমীকরণ বানিয়ে দেয়। আর যেকোনো লেখা সিলেক্ট করলেও, তার মধ্যে সমীকরণ থাকলে সেটা সেখানেই বসে যায়।
Word/OneNote ছাড়া অন্য অ্যাপে (Google Docs, চ্যাট, ইমেইল) একই সমীকরণ পরিষ্কার ইউনিকোড লাইন হয়ে যায় - কখনো কাঁচা কোড নয়।
যেকোনো লেখা সিলেক্ট করে শর্টকাট - AI উত্তর, ব্যাখ্যা বা রিরাইট সরাসরি জায়গায় বসে।
✦ AI ↓
এই লেখাটি আরও সহজ ভাষায় লিখলাম…
বানান-ব্যাকরণ ঠিক, প্রফেশনাল টোন - এক ক্লিকে (Ctrl+Alt+G)।
সংক্ষিপ্ত · আনুষ্ঠানিক · বন্ধুত্বপূর্ণ · বিস্তারিত - এক মেনুতে।
কোড · লেখা · ছবি · ভিডিও প্রমট - প্রশ্ন করে করে নিখুঁত প্রমট বানায়।
বদলের আগে-পরে পাশাপাশি (word-diff) - নিজে এডিট করে তবেই বসান।
যা কপি করেছেন - AI প্যারাফ্রেজ বা ঠিক করে পেস্ট করে দেয়।
ভয়েসে বা টেক্সটে কাজ দিন - এজেন্ট ধাপে ধাপে করে দেখায় (প্রতিটা ধাপে অনুমতি নিয়ে)।
ফাইল পড়া/লেখা · ওয়েব সার্চ · ডকুমেন্ট→PDF · অ্যাপ/লিংক খোলা · টাইপ · TTS।
SKILL.md স্কিল যোগ করুন, নিজের নিয়ম শেখান - এজেন্ট মনে রাখে।
স্ক্রিনে যেকোনো জায়গায় আঁকুন - ১৩টি টুল, লেজার, স্পটলাইট, ব্লার।
মাউস/স্টাইলাসে বাংলা লিখুন, টেক্সটে রূপান্তর - বিনামূল্যের ইঞ্জিন।
যেকোনো লেখা পড়ে শোনায় - অনুবাদ করে পড়ার অপশনসহ।
Win+V স্টাইল - আগের কপি/স্ক্রিনশট ফিরিয়ে আনুন, ফোনেও মিরর।
স্ক্রিনের অংশ বড় করে দেখান - স্ক্রিন-শেয়ার/রেকর্ডিংয়েও দৃশ্যমান।
ফোনে QR স্ক্যান করে কম্পিউটারে অনুমতি দিন - ফোনে টাইপ/ভয়েস করলে কম্পিউটারের কার্সরে বসে। ক্লিপবোর্ড ও ছবি দু’দিকেই যায়।
সাইন-ইন + ৪-ডিজিট কোড - দু’স্ক্রিনে মিলিয়ে তবেই যুক্ত।
এক চাপে ভাষা বাছুন - যেকোনো জায়গা থেকে, রিবাইন্ডেবল।
ছোট লোগো হয়ে থাকে - হোভারে পুরো উইজেট, কাজ শেষে লুকায়।
হাতে-কলমে শর্টকাট শেখা + মাইক/গেইন ঠিক করা - নতুনদের জন্য।
চাইলে নিজের AI API কী দিন - বা আমাদের সার্ভারেই চলুক।
নেটিভ রেন্ডারিং - কোনো ঝাপসা নয়, সব রেজোলিউশনে তীক্ষ্ণ।
কোনো ভেন্ডর কী অ্যাপে নেই; ডিক্টেশনের অডিও আমাদের সার্ভারে জমা থাকে না, হিস্ট্রি থাকে আপনার নিজের কম্পিউটারে।
স্ট্যান্ডার্ড বাংলা ভয়েস টাইপিং চিরকাল ফ্রি, আনলিমিটেড। নির্ভুল এআই ভয়েস টাইপিং আর AI ফিচার Pro-তে। Windows 10/11, ইনস্টলের ৩০ সেকেন্ডে চালু।
গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের সমীকরণ Microsoft Word ও OneNote-এ সত্যিকারের সম্পাদনাযোগ্য সমীকরণ হয়ে বসে - ঠিক যেমন Word-এর নিজের equation editor দিয়ে লেখা হয়। ছবি নয়, LaTeX কোড নয়, কোনো add-on বা কি-বোর্ড শর্টকাট নয়।
বাংলা, ইংরেজি বা মিশিয়ে - "রুট ওভার", "ভাগ", "লিমিট x টেন্ডস টু জিরো"।
বইয়ের পাতা, বোর্ড, এমনকি হাতে লেখা খাতার স্ক্রিনশট - ছবির সমীকরণ পড়ে নেয়।
লেখা সিলেক্ট করে আজাদি ম্যাথ - তাতে সমীকরণ থাকলে সেখানেই বসে যায়।
নিচের প্রতিটি সমীকরণ আমাদের ইঞ্জিনেরই তৈরি - হাতে লেখা নয়।
Word ও OneNote-এ আসল সমীকরণ বসে। অন্য যেকোনো জায়গায় - Google Docs, চ্যাট, ইমেইল - একই সমীকরণ পরিষ্কার ইউনিকোড লাইন হয়ে যায়, কখনো কাঁচা কোড নয়। (Google Docs-এ পেস্ট করে সমীকরণ বসানোর কোনো উপায়ই Google রাখেনি।)
হ্যাঁ। ফ্রি অ্যাকাউন্টে বাংলা + English স্ট্যান্ডার্ড ভয়েস টাইপিং আনলিমিটেড - আজীবন, কথার সাথে সাথে লেখা। শুধু Google দিয়ে সাইন ইন করলেই চলে, কোনো কার্ড লাগে না। নির্ভুল এআই ভয়েস টাইপিং আর AI ফিচার (অনুবাদ, প্রুফরিড) Pro-তে। ফ্রি অ্যাকাউন্টেও মাসে ১৫টি AI কাজ (প্রুফরিড, রিরাইট, অনুবাদ, ভয়েস-উত্তর, আজাদি ম্যাথ) আর দিনে ১৫টি AI পলিশ ডিকটেশন পাওয়া যায়; Pro-তে পলিশ আনলিমিটেড আর AI কাজের পুল অনেক বড়।
যায়, তিনভাবেই। (১) মুখে বলে, (২) ছবি বা স্ক্রিনশট তুলে - বইয়ের পাতা, বোর্ড, এমনকি হাতে লেখা খাতা, আর (৩) যেকোনো লেখা সিলেক্ট করে আজাদি ম্যাথ দিলে তার মধ্যেকার সমীকরণ সেখানেই বসে যায়। তিনটেতেই Microsoft Word ও OneNote-এ সত্যিকারের সম্পাদনাযোগ্য সমীকরণ বসে - ছবি নয়, LaTeX কোড নয়, কোনো add-on বা কি-বোর্ড শর্টকাট লাগে না। বাংলা, ইংরেজি বা মিশিয়ে যেভাবেই বলুন ("রুট ওভার", "ভাগ", "লিমিট x টেন্ডস টু জিরো") - ভগ্নাংশ, বর্গমূল, ইন্টিগ্রাল (ডেফিনিট, ট্রিপল, ক্লোজড-সারফেস), সামেশন, লিমিট, ম্যাট্রিক্স ও ইনভার্স, পিসওয়াইজ ফাংশন, ডিরাক সমীকরণ, ব্রা-কেট নোটেশন, ক্রিস্টোফেল সিম্বল, রাসায়নিক সংকেত - সবই ধরে। Word/OneNote ছাড়া অন্য অ্যাপে (Google Docs, চ্যাট, ইমেইল) একই সমীকরণ পরিষ্কার ইউনিকোড লাইন হয়ে আসে। Google Docs-এ পেস্ট করে সমীকরণ বসানোর কোনো উপায়ই Google রাখেনি - সেটা তাদের সীমাবদ্ধতা। আনলিমিটেড ব্যবহার Pro-তে। ফ্রি অ্যাকাউন্টেও মাসে ১৫টি AI কাজ (প্রুফরিড, রিরাইট, অনুবাদ, ভয়েস-উত্তর, আজাদি ম্যাথ) আর দিনে ১৫টি AI পলিশ ডিকটেশন পাওয়া যায়; Pro-তে পলিশ আনলিমিটেড আর AI কাজের পুল অনেক বড়।
যায়। ড্যাশবোর্ড থেকে একটা অডিও বা ভিডিও ফাইল দিন - পুরোটা লেখা হয়ে আসে, চাইলে সরাসরি কার্সরেও বসিয়ে দেওয়া যায়। একটি ফাইল সর্বোচ্চ ১২ মিনিট, আর প্রতি ২ মিনিটের জন্য ১টি AI কাজ খরচ হয় (১২ মিনিটের ফাইলে সর্বোচ্চ ৬টি)।
লেখা ও অডিও আপনার নিজের কম্পিউটারে ৩ দিন থাকে, তারপর নিজে থেকেই মুছে যায়। ড্যাশবোর্ডের উপরের হিসাব (মোট শব্দ, কথা বলার সময়) ১ মাস থাকে - সেখানে কেবল সংখ্যা জমা থাকে, কোনো লেখা বা অডিও নয়। এই হিস্ট্রির কোনো কিছুই কখনো আপলোড হয় না; পুরোটাই আপনার মেশিনে। (ভয়েস চেনার মুহূর্তে অডিও অবশ্যই speech সার্ভারে যায় - সেটা লাইভ প্রসেসিং, সংরক্ষণ নয়; বিস্তারিত গোপনীয়তা নীতিতে।)
প্রায় সব Windows অ্যাপে। Azadi 24 system-wide কাজ করে - Word, Excel, Chrome, Facebook, WhatsApp Web, Notepad, Photoshop… যেখানে সাধারণ লেখা টাইপ করা যায়, সেখানেই ভয়েস টাইপিং চলে। কিছু ব্যতিক্রম থাকতে পারে - অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালানো অ্যাপ, পাসওয়ার্ডের ঘর ও কিছু গেম বা বিশেষ এডিটর।
হ্যাঁ, ভয়েস টাইপিংয়ের জন্য ইন্টারনেট লাগে - কথা লেখায় রূপান্তরের কাজটা অনলাইন speech ইঞ্জিনে হয়। সাধারণ ব্রডব্যান্ড বা মোবাইল ডেটাতেই চমৎকার চলে।
না। সাধারণ ভয়েস টাইপিংয়ে আপনার অডিও সরাসরি speech ইঞ্জিনে যায় আর লেখা হয়ে ফেরত আসে। AI পলিশ ও ফাইল ট্রান্সক্রিপশনে অডিওটা আমাদের সার্ভার হয়ে যায় - কাজ শেষ হওয়ামাত্র সেটা মুছে যায়। কোনো ক্ষেত্রেই আপনার কথা বা লেখা আমাদের সার্ভারে সংরক্ষণ করা হয় না।
Windows 10 (version 1809+) বা Windows 11। 4K display-তেও ঝকঝকে দেখায়। ডাউনলোড ~৮০ MB।
ভালো, এবং সংখ্যাটা আমরা লুকাই না - আসল ব্যবহারকারীর কণ্ঠে মাপা, তারিখসহ প্রকাশিত ফলাফল আছে নির্ভুলতা পেজে (সাধারণ স্ট্রিমিং মোড ও AI-পলিশ মোড আলাদাভাবে মাপা, দুটোর নম্বরই ভিন্ন)। "দাঁড়ি", "কমা", "প্রশ্নবোধক" বললে যতিচিহ্নও বসে।
SSLCommerz-এর মাধ্যমে - bKash, নগদ, রকেট বা কার্ডে মোবাইল থেকেই দ্রুত পেমেন্ট। পেমেন্টের সাথে সাথে Pro আনলক।
প্রথম ৭ দিনের মধ্যে সন্তুষ্ট না হলে পুরো টাকা ফেরত - কারণ জানানো বাধ্যতামূলক নয়। শর্ত ও পদ্ধতি রিফান্ড নীতি পেজে বিস্তারিত দেওয়া আছে।
ফ্রি অ্যাকাউন্ট ১টি কম্পিউটারে, আর Pro অ্যাকাউন্ট একসাথে ২টি কম্পিউটারে - অফিস আর বাসার পিসিতে একই অ্যাকাউন্টে চালাতে পারবেন।
ওয়েব ডেমো শুধু এই পেজে লেখে। ডেস্কটপ অ্যাপ যেকোনো সফটওয়্যারে সরাসরি টাইপ করে, হটকিতে চলে, AI ফিচার আছে - আর একই দ্রুত speech প্রযুক্তি ব্যবহার করে।
হ্যাঁ। Microsoft Word-এর নিজস্ব ডিক্টেশনে (Win+H) বাংলা ভাষাই নেই - কিন্তু আজাদি ২৪ সরাসরি Word-এর ভেতরে টাইপ করে। ডকুমেন্টে কার্সর রাখুন, উইজেটের মাইকে ক্লিক করুন, কথা বলুন - রিয়েল-টাইমে বাংলা লেখা হতে থাকবে। Excel, PowerPoint, Google Docs-এও একইভাবে চলে।
অনলাইন টুল শুধু তাদের নিজের বক্সে লেখে - তারপর কপি-পেস্ট করতে হয়। আজাদি ২৪ সিস্টেম-ওয়াইড: যে অ্যাপে কার্সর, সেখানেই সরাসরি লেখা হয় - Word, ব্রাউজার, মেসেঞ্জার, সব জায়গায়। সাথে বিল্ট-ইন বাংলা কিবোর্ড, AI পলিশ, শর্টকাট - যা কোনো ওয়েবসাইটে সম্ভব না।
না। আজাদি ২৪-এর ভেতরেই ফ্রি বাংলা কিবোর্ড আছে - অভ্র-ধাঁচের ফোনেটিক (ami লিখলে আমি) আর জাতীয় লেআউটসহ ৭টি লেআউট। ভয়েস টাইপিং আর কিবোর্ড টাইপিং দুটোই এক অ্যাপে, আলাদা কিছু ইনস্টল ছাড়াই। আগে থেকে অন্য বাংলা কিবোর্ড ব্যবহার করলে আমাদেরটা এক সুইচে বন্ধ রাখা যায়।
দেবে। মানুষ মিনিটে ১০০+ শব্দ বলতে পারে, যা হাতে টাইপের চেয়ে ৩-৪ গুণ দ্রুত। নির্ভুল এআই ভয়েস টাইপিংয়ে AI নিজেই দাঁড়ি-কমা বসিয়ে গুছিয়ে দেয়, তাই আর্টিকেল, অ্যাসাইনমেন্ট, ইমেইল কথা বলেই নামিয়ে ফেলা যায়। স্ট্যান্ডার্ড ভয়েস টাইপিং ফ্রিতেই আনলিমিটেড।
অ্যাপটা Windows কম্পিউটারের জন্য। তবে ফোন ব্রিজ দিয়ে ফোনে লিখে বা বলে PC-তে টাইপ করাতে পারবেন (QR স্ক্যান করে), আর azadi24.com/dictate পেজটা মোবাইল Chrome-এও চলে।
বাংলাদেশে তৈরি · azadi24.com