
স্পেসবার চেপে ধরে বলুন
বাংলা বা ইংরেজি কিবোর্ডে স্পেসবার চেপে ধরে কথা বলুন, তারপর ছেড়ে দিন: পুরো লেখা আসে সেই কিবোর্ডের ভাষায়, দাঁড়ি-কমাসহ। এর জন্য সাইন ইন লাগে। আর ছোট মাইকে চাপ দিলে ফোনের নিজের স্পিচ রিকগনিশনে স্ট্যান্ডার্ড ভয়েস টাইপিং চলে, অ্যাকাউন্ট ছাড়াই।

ইংরেজি হরফে লিখুন, বাংলা হবে
চারটা বাংলা লেআউট: ফোনেটিক (ইংরেজি অক্ষরে উচ্চারণ লিখলে বাংলা হয়), বর্ণক্রম, জাতীয় আর প্রভাত। সাথে ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, মালয় ও ইন্দোনেশীয় কিবোর্ড, আর বাংলা ও ইংরেজিতে শব্দের সাজেশন।

লেখা বাছুন, AI টুলে চাপ দিন
যেকোনো অ্যাপে লেখা সিলেক্ট করলে কিবোর্ডেই টুল আসে: প্রুফরিড, সংক্ষেপ, ফর্মাল, ফ্রেন্ডলি, নতুন করে লেখা, ছোট বা বড় করা, অনুবাদ, এক লাইনে অঙ্কের ফল, আর কোড, লেখা, ছবি ও ভিডিওর প্রম্পট লেখা। অন্য অ্যাপের সিলেকশন মেনুতেও "Azadi 24 AI" নামে পাবেন।

সব টুল কিবোর্ডের ভেতরেই
ক্লিপবোর্ড ইতিহাস, স্ক্যানার, ফাইল থেকে লেখা, কম্পিউটারে পাঠানো, এক হাতে টাইপ, থিম: সব কিবোর্ডের এক প্যানেলে। কপি করা লেখা বা ছবি কিবোর্ড থেকে এক চাপে পেস্ট হয়।

ফোন থেকে কম্পিউটারে লিখুন
কম্পিউটারে Windows-এর আজাদি ২৪ চালু থাকলে তার QR কোড স্ক্যান করুন আর চার অঙ্কের কোড মিলিয়ে নিন। এরপর ফোনে যা লিখবেন, কম্পিউটারের কার্সরে বসে যাবে। ছবিও পাঠানো যায়।

পাতা স্ক্যান করে এক PDF
ক্যামেরায় পাতার পর পাতা তুলুন, এক PDF হয়ে যাবে। কিনারা নিজেই খুঁজে নেয়, পাতা পরিষ্কার করে।
- NID-এর সামনে আর পেছন এক পাতায়, প্রিন্টের জন্য তৈরি
- চাকরির আবেদনের মাপে ছবি (৩০০ × ৩০০) আর স্বাক্ষর (৩০০ × ৮০)
- স্বাক্ষর একবার সেভ করুন, যেকোনো পাতায় বসান
- স্ক্যানারে অ্যাকাউন্ট লাগে না

অডিও, ভিডিও আর ছবি থেকে লেখা
অডিও, ভিডিও, ছবি বা PDF ফাইল বাছুন, অথবা পাতার ছবি তুলুন: লেখা বেরিয়ে আসবে। কথা বলা ফাইল ১২ মিনিট পর্যন্ত, প্রত্যেক বক্তার কথা আলাদা লাইনে।

লেআউট আর থিম, নিজের পছন্দে
নম্বর প্যাড, নম্বরের সারি, বাংলা অঙ্ক, ইমোজি আর এক হাতে টাইপ। থিম ডার্ক, লাইট বা টিল, অথবা ফোনের মতো।
শুরু করবেন যেভাবে
- Google Play থেকে আজাদি ২৪ ইনস্টল করুন (Android 10 বা নতুন)।
- অ্যাপ খুলে কোন কোন কিবোর্ড চান বেছে নিন, তারপর মাইক্রোফোনের অনুমতি দিন।
- নিরাপত্তার কারণে Android কোনো অ্যাপকে নিজে কিবোর্ড চালু করতে দেয় না: অ্যাপের বোতাম সেটিংস খুলে দেবে, সেখানে "Azadi 24 Keyboard" চালু করে Android-এর বার্তায় OK দিন।
- আজাদি কিবোর্ড বেছে নিন। এরপর থেকে সব অ্যাপে এটাই আসবে; আগের কিবোর্ডে ফিরতে 🌐 চেপে ধরুন।
- যেকোনো লেখার ঘরে স্পেসবার চেপে ধরে বলুন। AI ভয়েস টাইপিংয়ের জন্য সাইন ইন করুন।
আপনার লেখা আপনার ফোনেই
- কিবোর্ড আপনার টাইপ করা কিছুই পাঠায় না।
- ফোন থেকে শুধু তা-ই যায় যা আপনি পাঠান: স্পেসবার চেপে ধরে থাকার সময়ের রেকর্ডিং আর AI টুলে পাঠানো লেখা (আমাদের সার্ভার হয়ে AI সার্ভিসে), আর নিজের কম্পিউটারে পাঠানো লেখা বা ছবি। রেকর্ডিং আমরা রাখি না।
- পাসওয়ার্ডের ঘরে ভয়েস আর AI বন্ধ থাকে।
- বিজ্ঞাপন নেই। অ্যাপ থেকেই যেকোনো সময় অ্যাকাউন্ট মুছে ফেলা যায়।
একটাই অ্যাকাউন্ট, ফোন আর কম্পিউটারে
কম্পিউটারে যে Google অ্যাকাউন্টে সাইন ইন করেন, ফোনেও সেটাই। AI ফিচারের দৈনিক ও মাসিক সীমা অ্যাকাউন্টের প্ল্যান অনুযায়ী, তাই Pro নিলে দুটোতেই পাবেন।
প্ল্যান ও মূল্য দেখুনপ্রশ্নোত্তর
আজাদি ২৪ Android অ্যাপ কি ফ্রি?
অ্যাপ ইনস্টল ফ্রি, বিজ্ঞাপন নেই। কিবোর্ড, ছোট মাইকের স্ট্যান্ডার্ড ভয়েস টাইপিং আর স্ক্যানার অ্যাকাউন্ট ছাড়াই চলে। স্পেসবার চেপে ধরা AI ভয়েস টাইপিং আর AI টুলের জন্য সাইন ইন লাগে; এগুলোর দৈনিক ও মাসিক সীমা অ্যাকাউন্টের প্ল্যান অনুযায়ী।
কোন ফোনে চলে?
Android 10 বা নতুন যেকোনো ফোনে। iPhone-এর অ্যাপ এখনো নেই।
আগের কিবোর্ডে ফিরে যাব কীভাবে?
কিবোর্ডের 🌐 বোতাম চেপে ধরে আগের কিবোর্ড বেছে নিন।
আমার টাইপ করা লেখা কি কোথাও যায়?
না। কিবোর্ড আপনার টাইপ করা কিছুই পাঠায় না। শুধু আপনি যা পাঠান তা-ই যায়: স্পেসবার চেপে ধরে বলা কথা আর AI টুলে দেওয়া লেখা, আমাদের সার্ভার হয়ে AI সার্ভিসে।
কম্পিউটারের অ্যাপ কি লাগবে?
না, ফোনের অ্যাপ একাই চলে। শুধু ফোন থেকে কম্পিউটারে লেখার জন্য কম্পিউটারে Windows-এর আজাদি ২৪ চালু থাকতে হয়।
ফোনে আজাদি ২৪ নিন
Google Play থেকে ইনস্টল করুন, এক মিনিটে সেটআপ।

