হোমে ফিরুন

কম্পিউটারে কথা বলে বাংলা টাইপ করবেন যেভাবে

বাংলা টাইপ করতে আগে ফোনেটিক কিবোর্ড শিখতে হতো। ভয়েস টাইপিংয়ে আপনি শুধু কথা বলেন, আর তা যেকোনো অ্যাপে রিয়েল-টাইমে লেখা হয়। পাঁচ ধাপে দেখে নিন।

ধাপে ধাপে

  1. 1
    আজাদি ২৪ ডাউনলোড ও ইনস্টল করুন

    Windows 10 বা 11-এর জন্য ফ্রি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টলার চালান। আকার প্রায় ৮০ MB।

  2. 2
    উইজেট খুলুন ও সাইন ইন করুন

    একটি ছোট always-on-top উইজেট আসবে। Google দিয়ে সাইন ইন করুন (ফ্রি, কার্ড লাগে না)।

  3. 3
    যেখানে লিখবেন সেখানে কার্সর রাখুন

    Word, Chrome, Notepad, Messenger - যেকোনো অ্যাপে ক্লিক করুন। কার্সর যেখানে, ভয়েস সেখানেই লেখে।

  4. 4
    মাইক চালু করে বাংলায় বলুন

    উইজেটের মাইকে ক্লিক করে শুধু কথা বলুন - বলার সাথে সাথে রিয়েল-টাইমে লেখা আসে। অথবা বাংলার জন্য Ctrl+Win (ইংরেজির জন্য Alt+Win) চেপে ধরে পুরোটা বলে ছেড়ে দিন - AI গুছিয়ে একবারে বসিয়ে দেবে।

  5. 5
    থামলেই শেষ

    কথা থামালে লেখা থেকে যায়। স্বাভাবিকভাবে এডিট করুন, বা আবার মাইক চালু করে আরও যোগ করুন; কোনো সেশন চলতে থাকলে হটকিতে টুক করে চাপলেই সেটা থেমে যায়।

টিপস

  • স্বাভাবিকভাবে বলুন - যতিচিহ্ন বলতে হয় না, নিজে থেকেই বসে যায়।
  • ভালো মাইক হলে সুবিধা, তবে ল্যাপটপের মাইকেও ভালো কাজ করে।
  • যেকোনো সময় বদলান: বাংলার জন্য Ctrl+Win, ইংরেজির জন্য Alt+Win। চেপে ধরলে AI পলিশ মোড।

MS Word-এ বাংলা ভয়েস টাইপিং

খুব কমন একটা প্রশ্ন: Word-এর নিজস্ব ডিক্টেশনে (Win+H) বাংলা অপশনই নেই। আজাদি ২৪ সমস্যাটা সরাসরি সমাধান করে - Word-এর ভেতরেই টাইপ করে। ডকুমেন্ট খুলুন, যেখানে লিখবেন কার্সর রাখুন, মাইকে ক্লিক করে (বা Ctrl+Win চেপে ধরে) কথা বলুন; রিয়েল-টাইমে বাংলা ডকুমেন্টে বসতে থাকবে, ফরম্যাট ঠিক রেখে। Excel, PowerPoint, Google Docs, ইমেইলেও একই।

টাইপ করতে চাইলে বাংলা কিবোর্ডও ভেতরেই

আজাদি ২৪-এ ফ্রি বিল্ট-ইন বাংলা কিবোর্ডও আছে: অভ্র-ধাঁচের ফোনেটিক (ami লিখলে আমি) আর জাতীয় লেআউটসহ মোট ৭টি লেআউট, সাথে সাজেশন বার। Ctrl+Alt+F-এ ফোনেটিক, Ctrl+Alt+J-তে আপনার ফিক্সড লেআউট (অন্যটা না বাছা পর্যন্ত জাতীয়) - আলাদা কিছু ইনস্টল লাগে না। রিস্টার্ট করলে কিবোর্ড সবসময় ইংলিশে ফেরে।

শুরু করুন